মেদিনীপুরে পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা - The News Lion

মেদিনীপুরে পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা

 


দি নিউজ লায়ন;   করোনা পরিস্থিতির মধ্যে সকল স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা অত্যন্ত ভক্তি নিষ্ঠার সাথে সম্পন্ন হল মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দিরে । প্রতিবারের মতো এবারও মন্দির সংলগ্ন  কাঁসাই নদী থেকে বাদ্যযন্ত্র সহকারে ৭ টি কলসিতে করে জল আনা হয়েছে । সকল ধর্মীয় রীতিনিতি মেনে স্নান যাত্রা হয় । 


করোনা পরিস্থিতির কারনে কোনো ভক্তবৃন্দ কে মন্দির চত্বরে প্রবেশ করতে দেওয়া হয়নি । মন্দিরের বাইরে থেকে অবশ্য  প্রচুর ভক্ত প্রভু  জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করেছেন । জগন্নাথ মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে করোনার কারনে গত বছরের মতোই এবারেও শহরে রথের শোভাযাত্রা বন্ধ থাকবে । মন্দির সংলগ্ন অস্থায়ী মাসিবাড়িতে জগন্নাথের বিভিন্ন বেশে পুজো ও অন্যান্য ধর্মীয় রীতি পালিত হবে ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.